২৪ ঘন্টার মধ্যে ক্যানিং হাসপাতাল চত্বরে চুরি যাওয়া শিশু কন্যা উদ্ধার করল পুলিশ
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে ২৪ ঘটনার মধ্যে উদ্ধার করল ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া ১০ দিনের শিশু কন্যা কে।আর এই ঘটনায় পুলিশ ফারুক লস্কর ও তার স্ত্রী সাহানারা লস্কর কে আটক করে পুলিশ।দুজনের বাড়ি জীবনতলা থানার দক্ষিণ মাকালতলা এলাকায়।উল্লেখ্য সোমবার দুপুর ১ টা নাগাদ ৯ দিনের এক শিশু কন্যা কে চুরি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর এলাকায়।
ক্যানিং আমড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা গৃহবধূ আকিবা মোড়ল তার ৯ দিনের শিশু কন্যা আসিয়া মোড়ল কে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসে শিশু কন্যার জন্ম সার্টিফিকেট তুলতে।গৃহবধূ শিশু কন্যাকে তার দিদিমা মদিনা সেখের কাছে রেখে কাগজপত্র জমা দিতে যায় হাসপাতালের অফিসে।সেই সময় এক অপরিচিত মহিলা মোদিনা সেখের সঙ্গে গল্প জুড়ে দেয় কিছুক্ষণের মধ্যে।তারপর মহিলা মোদিনা সেখকে শিশুর প্যামপাস আনতে বলে।সে প্যামপাস আনতে গেলে সেই সুযোগে অপরিচিত মহিলা শিশু কন্যা নিয়ে চম্পট দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।
পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে।আর এই সিসি টিভির ফুটেজ ধরে চিরুনি তল্লাশি চালাতে থাকে পুলিশ।আর এই পুলিশি অভিযানে ২৪ ঘটনার মধ্যে উদ্ধার করে চুরি যাওয়া শিশু কন্যা কে।পুলিশ শিশু কন্যা কে তার মায়ের কোলে তুলে দিলে কান্নায় ভেঙে পড়ে শিশু কন্যার মা।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে সাহানারা লস্কর সঙ্গে ফারুক লস্করের চার আগে বিয়ে হয়।কিন্তু সাহানারা লস্কর কোন সন্তান না হওয়ায় মানসিক ভাবে ভুগ ছিল সে।সোমবার সাহানারা লস্কর ক্যানিং হাসপাতালে এসে ছিল।
আর এই সুযোগে পেয়ে শিশু কন্যা কে নিয়ে চম্পট দেয়।তবে কোন শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয়ে ও খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ জানান ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া শিশু কন্যা কে উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শিশু কন্যা কে মেডিক্যাল করা হয়েছে।শিশু কন্যা টি বর্তমানে সুস্থ আছে।তার মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে শিশু কন্যা কে।তবে কি কারণে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment